পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের মাধ্যমে কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার উপকরণ বিতরণ করা হয়েছে।
সিলেট জেলার বিভিন্ন উপজেলা এবং সিলেট নগরীতে মোট ৫০০ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২৪ মার্চ) রাতে নগরীর চৌহাট্টাস্থ সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে ইফতার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও যমুনা অয়েলের পরিচালক সালেহ আহমদ খসরু ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন, সাহেবের বাজার ইউনিয়নের গণকিরটুক গ্রাম, সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের শেখঘাট, জকিগঞ্জ উপজেলার শাহবাগসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকার দরিদ্র অসহায় নিম্ন আয়ের পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন সিলেট ইউনিটের ইউনিট লেভেল অফিসার ও সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জীবন, সিনিয়র যুব সদস্য, স্বেচ্ছাসেবকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।