সিলেট একতা সংগটন মানুষের কল্যাণে কাজ করা যে কোন সামাজিক সংগঠনের লক্ষ্য হওয়া উচিত। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি ও ঐক্যবদ্ধ থাকার জন্য সামাজিক সংগঠনের বিকল্প নেই। প্রবাসে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলার মানুষের বসবাস থাকে। এ রকম সমিতির বা সংগঠন মানুষকে ঐক্যবদ্ধভাবে চলার সুযোগ সৃষ্টি করে দেয়।
অভিষেক অনুষ্ঠান ২৬শে মার্চ (বুধবার ) সম্পন্ন হয়। সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠান সেখানখার সিলেট প্রবাসীদের মিলন মেলায় রূপ নেয়।
সভায় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম,মামুন, আবুল খায়ের,কয়েছ আহমদ,জয়নুল আলম,নুরুউদ্দিন,ইকবাল,শরিফ উদ্দিন, সুলেমান, প্রমুখ