মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

মেজর টিলা বাজারে মধ্যরাতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

ডেস্ক রিপোর্ট / ৫২৬ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
মেজর টিলা বাজারে মধ্যরাতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

মেজর টিলা বাজারে মধ্যরাতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

সিলেটে টর্চলাইট ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে বিএনপি ও যুবদলের নেতার কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (০১ এপ্রিল) মধ্যরাত ১২ টার দিকে নগরের উপকন্ঠ মেজর টিলা বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ (দক্ষিণ) মোহম্মদ সজিব খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেট নগরের মেজরটিলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী ও যুবদল কর্মী কবীর গ্রুপের অনুসারীদের মধ্যে হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রুপের অনেকে আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শাহপরান থানার ওসি (তদন্ত) রসুল সামদানি আজাদ আপেল বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এছাড়া উভয় পক্ষা বিষয়টি বুধবার (০২ এপ্রিল) বসে মিমাংসা করার কথা রয়েছে।


এই বিভাগের আরো খবর