মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সিলেটে ছাত্রলীগের মিছিল

ডেস্ক রিপোর্ট / ৩৫৫ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
সিলেটে ছাত্রলীগের মিছিল

সিলেটে ছাত্রলীগের মিছিল

সিলেট নগরীতে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।নগরীর ধোপাদিঘীর সিটি করপোরেশন জামে মসজিদের সামনে মিছিলটি করতে দেখা গেছে কয়েকজন নেতাকর্মীদের। এর আগেও নগরীতে মিছিল ও লিফলেট বিতরণ বিতরণ করতে দেখা গেছে ছাত্রলীগকে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মিছিলটি সায়াজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা জেনেছি। নিষিদ্ধ সংগঠনটি চোরাগোপ্তা/ঝটিকা মিছিল করেই লোকচক্ষুর আড়াল হয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা এর আগেও মিছিলের ভিডিও দেখে শনাক্ত করে তাদেরকে গ্রেফতারের আওতায় এনেছি। এখনও তাই করবো।মিছিলের সময় কয়েকজনের মুখে মাস্ক পরা ছিল। ভিডিওটি আওয়ামীলীগের ভেরিফাইড পেইজে আপলোডও করা হয়েছে।মিছিলকারীদের মুখে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর নামে স্লোগান শোনা যায়। ব্যানারেও তার ছবি ছিল।


এই বিভাগের আরো খবর