গতকাল সোমবার সারা বিশ্বে চলা জেনারেল স্ট্রাইক “স্টপ ফর গাজা” কর্মসূচিতে অংশ করে আরটিম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সাধারণ ছাত্র ও শিক্ষক অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন সিএসই বিভাগের লেকচারার আবদুল্লাহ রাজীব । পরে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে আম্বরখানা হয়ে শহীদ মিনার এসে হাজির হন। স্লোগানে মুখরিত হয়েছিল আশপাশ। এসময় আরো অনেক মানুষ এতে শরীক হন। বিকাল ৪ টায় মিছিলটি শেষ হয়।