মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ভাটেরায় ট্রেনের বগি ফেলে বরমচালে কালনী এক্সপ্রেস

ডেস্ক রিপোর্ট / ৩২৬ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
ভাটেরায় ট্রেনের বগি ফেলে বরমচালে কালনী এক্সপ্রেস

সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৭টার দিকে ভাটেরা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনে ভাটেরায় এই বগিগুলো বিচ্ছিন্ন হলেও বরমচাল স্টেশনে যাওয়ার পর বিষয়টি ধরা পরে। দীর্ঘ ৩ ঘন্টার পর পুনরায় বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। তবে ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বরমচাল রেলস্টেশন মাস্টার রজত কুমার রায় জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় পিছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে বরমচাল স্টেশনে প্রবেশ করলে বিষয়টি ধরা পড়ে। পরে ট্রেনের ইঞ্জিন বরমচাল থেকে ভাটেরা রেলস্টেশনের কাছে গিয়ে বগি গুলোকে পুনরায় সংযুক্ত করে প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করে। এ ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি


এই বিভাগের আরো খবর