বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

চাকরি দিচ্ছে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট

ডেস্ক রিপোর্ট / ৩৭৩৬ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

চাকরি দিচ্ছে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট

 অত্র প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

পদের নাম

প্রভাষক-সমাজবিজ্ঞান (খন্ডকালীন)

পদ সংখ্যা:০১

শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ও ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি;অথবাস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি। সমগ্র শিক্ষাজীবনে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতন স্কেল/ মাসিক বেতন
নির্ধারিত (২২,০০০/-)

আবেদনের শর্ত সমূহ:

(ক) আগ্রহী প্রার্থীদের পূর্ণ বায়োডাটা মোবাইল নম্বর উল্লেখসহ প্রত্যেক পরীক্ষা পাশের সনদপত্র, নম্বর পত্র, অভিজ্ঞতার সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুইকপি রঙিন ছবি এবং ‘বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট’-এর অনুকূলে উক্ত পদের জন্য ১০০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সহ আবেদন পত্র আগামী ০৪ মে ২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে (সকাল ১০.০০-দুপুর ২.০০ ঘটিকা, ছুটির দিন ব্যতিত) সরাসরি/রেজিস্টার ডাকযোগে প্রতিষ্ঠান অফিসে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। (খ) প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ০৬ মে ২০২৫ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা। (গ) নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম বিনা নোটিশে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

চেয়ারম্যান, গভর্নিং বডি

Website: www.bgpscsylhet.edu.bd

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট


এই বিভাগের আরো খবর