বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে ওয়েসিস নার্সিং ইনস্টিটিউট

ডেস্ক রিপোর্ট / ৪১৩১ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

চাকরি দিচ্ছে ওয়েসিস নার্সিং ইনস্টিটিউট

সিলেটের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান “ওয়েসিস হসপিটাল” ও এর সহযোগী প্রতিষ্ঠান “ওয়েসিস নার্সিং ইনস্টিটিউট” এর জন্য নিম্নোক্ত পদসমূহে জরুরী ভিত্তিতে আকর্ষনীয় বেতনে স্মার্ট, দক্ষ ও অভিজ্ঞ লোক নিয়োগ করা হবে।

০১.পদের নাম ও সংখ্যা
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
শিক্ষাগত যোগ্যতা
এমবিবিএস/ এমপিএইচ স্বনামধন্য হাসপাতালের বা মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ৮-১০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। সেনাবাহিনীর মেডিকেল কোরের অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণকে অগ্রাধিকার দেয়া হবে।

০২.পদের নাম ও সংখ্যা
ম্যানেজার (বিজনেস ডেভলপমেন্ট)
শিক্ষাগত যোগ্যতা
মার্কেটিং এ স্নাতকোত্তর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কম্পিউটারে কাজে দক্ষতা। হাসপাতালের বিজনেস ডেভলপমেন্ট বিভাগে কাজে অভিজ্ঞতা সম্পন্ন।

০৩. পদের নাম ও সংখ্যা
নার্সিং সুপারভাইজার
শিক্ষাগত যোগ্যতা
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত ও বিএসসি ইন নার্সিং পাশসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

০৪.পদের নাম ও সংখ্যা
বিজনেস ডেভলপমেন্ট অফিসার
শিক্ষাগত যোগ্যতা
মার্কেটিং এ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কম্পিউটারে কাজে দক্ষতা। হাসপাতালের বিজনেস ডেভলপমেন্ট বিভাগে কাজে অভিজ্ঞতা সম্পন্ন।

০৫.পদের নাম ও সংখ্যা
ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ
শিক্ষাগত যোগ্যতা
ডিগ্রী/ স্নাতক/ সমমান কম্পিউটারে সফটওয়‍্যারে কাজে পারদর্শী। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা

০৬.পদের নাম ও সংখ্যা
সিকিউরিটি গার্ড
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি/৮ম শ্রেণী পাশসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

০৭.পদের নাম ও সংখ্যা
ইলেকট্রিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি/ ট্রেডকোর্স পাশসহ কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

০৮.পদের নাম ও সংখ্যা
ওয়ার্ডবয়
শিক্ষাগত যোগ্যতা
৮ম শ্রেণী পাশসহ কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

০৯.পদের নাম ও সংখ্যা
আয়া/ক্লিনার
শিক্ষাগত যোগ্যতা
৮ম শ্রেণী পাশসহ কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

০১.পদের নাম ও সংখ্যা
অধ্যক্ষ
শিক্ষাগত যোগ্যতা
এমপিএইচ/ এমএসসি, স্বাস্থ্য বিজ্ঞানে পিএইচডি ডিগ্রী/ বিডিএস/ এমবিবিএস সম্পন্ন। সংশ্লিষ্ট ক্ষেত্রে স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে অবশ্যই ৩ বছরের শিক্ষকতা ও প্রশাসনিক কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

০২.পদের নাম ও সংখ্যা
নার্সিং ইন্সট্রাক্টর
শিক্ষাগত যোগ্যতা
বিএসসি-ইন-নার্সিং, এমপিএইচ/এমএসসি পাশ। সংশ্লিষ্ট ক্ষেত্রে স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে অবশ্যই ২ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

০৩.পদের নাম ও সংখ্যা
ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর
শিক্ষাগত যোগ্যতা
বিএসসি-ইন-নার্সিং, এমপিএইচ/এমএসসি পাশ। সংশ্লিষ্ট ক্ষেত্রে স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে অবশ্যই ২ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

০৪.পদের নাম ও সংখ্যা
ল্যাকচারার (আইটি, ইংরেজি, সমাজবিজ্ঞান)
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (অনার্স) ও স্নাতোত্তর ডিগ্রী। স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে অবশ্যই ২ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

০৫.পদের নাম ও সংখ্যা
অফিস সহকারী
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক পাশ ও কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং এ দক্ষতা সম্পন্ন। কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে ৫ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা।

আগ্রহী প্রার্থীগণ আগামী ১০-০৭-২০২৫খ্রি. তারিখের মধ্যে খামের উপর পদের নাম ও প্রতিষ্ঠানের নাম উল্লেখপূর্বক ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন এর ফটোকপি, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ও খামের উপর পদের নাম ও মোবাইল নাম্বার উল্লেখপূর্বক “ব্যবস্থাপনা পরিচালক, ওয়েসিস হসপিটাল লিমিটেড” বরাবর আবেদন করার অনুরোধ করা হচ্ছে। সকলক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাতকারের জন্য ডাকা হবে।

আবেদনপত্র ডাকযোগে/ সরাসরি জমা দেয়ার ঠিকানাঃ-

যেসিস হসপিটাল

সোবহানীঘাট, সিলেট।

ই-মেইল: [email protected]

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে ওয়েসিস নার্সিং ইনস্টিটিউট

সিলেটের চাকরির খবর/রায়/সি


এই বিভাগের আরো খবর