মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

সিলেট রাতে হানা দিতে পারে ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

ডেস্ক / ৪০৬ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

সিলেট রাতে হানা দিতে পারে ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের ১৩ জেলায় রাতের মধ্যে হানা দিতে পারে ঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে এ সময় বৃষ্টি, এমনকি বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।


এই বিভাগের আরো খবর