সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ডেস্ক / ২ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে ৭৮ জন শনাক্ত এবং উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে।সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়া তিনজন ঢাকার। এছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনার একজন করে। নিশ্চিত হাম শনাক্তদের ৭৮ জনই ঢাকার। হামের উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৪৮১, সিলেটের ১৫৭, চট্টগ্রামের ৩১১, রাজশাহীর ৩২, ময়মনসিংহের ৮৮, বরিশালের ১৩৪, খুলনার ১২২ ও রংপুরের ৬৩ জন।

মার্চ মাস থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১২৯ জন মারা গেছেন।এই সময়ের মধ্যে ২৩ হাজার ৪৭৮ জনের মধ্যে হাম শনাক্ত এবং ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।


এই বিভাগের আরো খবর