রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সিলেটে শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডেস্ক / ৭২০ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
সিলেটে শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটে শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রক্ষণাবেক্ষণ ও জরুরি মেরামত কাজের কারণে আগামী শনিবার (১১ এপ্রিল) দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ আগাম এ তথ্য জানিয়ে গ্রাহকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত কাজের অংশ হিসেবে সিলেটের লাক্কাতুয়রা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন একাধিক ফিডারে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

চাকরি দিচ্ছে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১১ কেভি ধোপাগঞ্জ, কাকুয়ারপাড় এবং ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের বিভিন্ন এলাকায়।

সিলেট বিভাগে ১৮৫ কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ

বিদ্যুৎবিহীন এলাকায় অন্তর্ভুক্ত রয়েছে-ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবাদানি, বড়শালা বাজার মসজিদের আশপাশের কিছু অংশ, পর্যটন এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা, সালুটিকর ঘাটসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চল।

আল্ হারামাইন হাসপাতালে ওয়ার্ডবয় ও হাউজকিপিং এসিসট্যান্ট পদে নিয়োগ

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ সময়ের আগেই শেষ হলে বিদ্যুৎ সরবরাহ আগেভাগে চালু করা হতে পারে।সাময়িক এ বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে গ্রাহকদের যে ভোগান্তি হতে পারে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

চাকরি দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

 


এই বিভাগের আরো খবর