বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

এক্সটার্নশিপে ভারত যাচ্ছে সিকৃবি’র শিক্ষার্থীরা

প্রতিবেদক / ২২২ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
এক্সটার্নশিপে ভারত যাচ্ছে সিকৃবি'র শিক্ষার্থীরা

এক্সটার্নশিপে ভারত যাচ্ছে সিকৃবি’র শিক্ষার্থীরা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ২০১৯–২০২০ সেশনের শিক্ষার্থীরা ভারতের কলেজ অব ভেটেরিনারি সায়েন্সেস এন্ড এনিম্যাল হাসবেন্ড্রি তে এক্সটার্নশিপ কর্মসূচিতে অংশগ্রহণ উপলক্ষ্যে

২৯ এপ্রিল (বুধবার) সিকৃবি’র ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনে ইন্টার্নশিপের শিক্ষার্থীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের এক্সটার্নশিপ শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত দৃষ্টিভঙ্গি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিদেশ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এ. এস. এম. মাহবুব , ইন্টার্নশিপ প্রোগ্রামের কো-অর্ডিনেটর প্রফেসর ডা. মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য , আগামীকাল ৩০ এপ্রিল শিক্ষার্থীরা বাংলাদেশ ত্যাগ করবে।


এই বিভাগের আরো খবর