বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

ডেস্ক / ২৩ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন।বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের ডিসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে সরকার। সেই সাথে ওইদিন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত মুহাম্মদ রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

এছাড়াও একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা পৃথক একটি প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়।


এই বিভাগের আরো খবর