সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ১০৯

ডেস্ক / ৩৮ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২ আগস্ট, ২০২৬
সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ১০৯

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

রবিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন ভর্তি রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট আটজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন চিকিৎসা নিচ্ছেন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরে সিলেটে ২৩ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫২ জন এবং মৌলভীবাজারে ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেওয়া আরও তিনজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার, একজন নেত্রকোনার এবং একজন বরিশালের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু না হলেও মোট শনাক্তের সংখ্যা ১০৯ জনে পৌঁছেছে।


এই বিভাগের আরো খবর