বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক / ১১৭ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের আট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর