শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

হঠাৎ কেনে পাশের হার তলানিতে সিলেট ?

ডেস্ক রিপোর্ট / ৪৪১ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১২ মে, ২০২৪
হঠাৎ কেনেও পাশের হার তলানিতে সিলেট.?

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ডে গড় পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ।

অন্যদিকে পাসের হারে গতবারের মতো এবারও তলানিতে অবস্থান করছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডটিতে এবার পাসের হার ৭৩ দশমিক ৪ শতাংশ।

রোববার (১২ মে) দুপুরে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া পাওয়া গেছে। তবে সিলেট বোর্ড কর্তৃপক্ষ দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছে।

প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, যশোরে ৯২ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৬ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, ময়মনসিংহ ৮৪ দশমিক ৯৭ শতাংশ, ঢাকা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ আর সিলেটে ৭৩ দশমিক ৪ শতাংশ। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ।


এই বিভাগের আরো খবর