বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিসচা সিলেট মহানগরের সচেতনতামূলক ক্যাম্পেইন

বিজ্ঞপ্তি / ৭২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিসচা সিলেট মহানগরের সচেতনতামূলক ক্যাম্পেইন

২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে
নিসচা সিলেট মহানগরের সচেতনতামূলক ক্যাম্পেইন

২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার সভাপতি রোটা এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তাফাদার মুক্তারের পরিচালনয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল লতিফ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নিসচা সিলেট মহানরের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, বিশেষ অতিথি ট্রাফিক ইন্সপেক্টর মুজিবুর রহমান।

এসময় বক্তব্য দেন, নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর সহ-সভাপতি ডা: মনির চৌধুরী, ডা: লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, প্রচার সম্পাদক আহসান হাবীব, দপ্তর সম্পাদক মনসুর আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান সম্পাদক লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মনসুর আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রুণা সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক তানিয়া সুলতানা, কার্যকরি সদস্য মোহাম্মদ কামরুজ্জামান, মো: শাহীন, নারায়ন পুরকায়স্থ প্রমুখ।

সচেতনতামূলক ক্যাম্পেইন বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। পথচারীদের রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। ফুটপাত না থাকলে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে হবে। রাস্তা পার হওয়ার আগে ডানে ও বামে ভালোভাবে দেখে রাস্তা পারাপার হতে হবে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেককে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে এবং সড়ক দুর্ঘটনা রোধে মোটরবাইক চালক ও আরোহী উভয়েই মানসম্মত হেলমেট ব্যবহার করে চলাচল করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যে স্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।


এই বিভাগের আরো খবর