শনিবার রাতে নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান তারা। রবিবার (১২ মে) ভেরিফায়েড ফেসবুকে পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন নিক্সন চৌধুরী।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায়ৃ।’
ফেসবুক পোস্টটিতে সাতটি ছবি যুক্ত করেছেন নিক্সন। ছবিতে শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ও ছেলে। এছাড়া যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশকেও ছবিতে দেখা যায়।