বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

মাধবপুরে নব নির্বাচিত চেয়ারম্যানদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৩৪৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৩ জুলাই, ২০২৪

মাধবপুর উপজেলা পরিষদের আয়োজনে বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মো.রাহাত বিন কুতুবের উপস্থাপনায় ও পরিষদের নব-নির্বাচিত চেয়ারমান সৈয়দ মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই উপজেলা পরিষদের সৈয়দ মোহাম্মদ শাহজাহান, ভাইস চেয়ারম্যান মো.এরশাদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি) মো.রাহাত বিন কুতুবসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সভায় বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে আগামী দিনে উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো.আব্দুস সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মো.মিজানুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.জাকির হোসেন, ইউ/পি চেয়ারম্যান মো.আতিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ সোহেল, মো.আলাউদ্দিন, মিনহাজ উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, মাহবুবুর রহমান সোহাগ, ফারুক আহমেদ পারুল প্রমুখ।


এই বিভাগের আরো খবর