বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

মৌসুম সেরা ক্লাব ফ্রান্সের পিএসজি

স্পোর্টস ডেস্ক / ৪৬ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
মৌসুম সেরা ক্লাব ফ্রান্সের পিএসজি

শেষ মৌসুমে পাঁচটি শিরোপা জিতে ব্যালন দ’র অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ক্লাবের পুরস্কার পেয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার পাশাপাশি ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের স্বীকৃতি পেয়েছে দলটি।লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার রাতে আয়োজিত অনুষ্ঠানে পিএসজির পক্ষে পুরস্কার গ্রহণ করেন দলের ফরোয়ার্ড উসমান দেম্বেলে, যিনি গত বছরের ব্যালন দ’র জয়ী।

২০২৫-২৬ মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে পিএসজি। ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় ফরাসি ক্লাবটি। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়েছিল।

চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা লিগ আঁর শিরোপাও জেতে পিএসজি। এটি ছিল প্রতিযোগিতাটিতে তাদের টানা পঞ্চম শিরোপা। এ ছাড়া উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ফরাসি সুপার কাপ জিতে মৌসুমটি স্মরণীয় করে রাখে দলটি।

এদিকে মৌসুমের সেরা নারী ক্লাবের পুরস্কার জিতেছে স্পেনের বার্সেলোনা। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, উইমেনস লিগ, কোপা দে লা রেইনা ও সুপার কাপের শিরোপা জেতে দলটি।বার্সেলোনার কোচ পেরে রোমেউ পেয়েছেন বর্ষসেরা কোচের পুরস্কার। বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভিকি লোপেস। আর বর্ষসেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন কাতা কোল।


এই বিভাগের আরো খবর