বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬’ পেয়েছেন জনপ্রিয় পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’এর সম্পাদক ও প্রকাশক

প্রতিবেদক / ৫৫ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬’ পেয়েছেন জনপ্রিয় পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’এর সম্পাদক ও প্রকাশক

‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬’ পেয়েছেন জনপ্রিয় পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’এর সম্পাদক ও প্রকাশক

“শ্রোতা উৎসব ২০২৬: প্রেক্ষিত- আধ্যাত্মিক রাজধানী সিলেট” শীর্ষক অনুষ্ঠানের একটি অংশে “তথ্য ও বেতারের মেলবন্ধনে, আমরা চলি এক সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ ক্ষণকে স্মরণীয় করতে বিগত ২০২৩-২৬ কর্মবছরে ক্লাবের উন্নয়ন, অগ্রগতি ও সমাজকল্যাণমূলক কর্মতৎপরতার সংবাদ জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে (প্রিন্ট ও অনলাইন) গুরুত্বের সাথে প্রকাশ করে গণযোগাযোগে অনন্য সহযোগিতা করার স্বীকৃতিস্বরূপ দুই জন গণমাধ্যম কর্মীকে সম্মানজনক ‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬’ (DX Media Award) প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত কীর্তিমানদের একজন হলেন- ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। আপনাকে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।


এই বিভাগের আরো খবর