বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

চাকরি দেবে জেলা পরিষদ কার্যালয় হবিগঞ্জ

ডেস্ক রিপোর্ট / ৮৮৫ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
সিলেটের চাকরির খবর /sylheterchakrirkhabar.com

চাকরি দেবে জেলা পরিষদ কার্যালয় হবিগঞ্জ

জেলা পরিষদ কার্যালয় হবিগঞ্জ।

www.zphabiganj.gov.bd

স্মারক নং- ৪৬.৬০.৩৬০০,০০১,১১,০০১,২৪,৪০২

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জেলা পরিষদ শাখা, ঢাকা এর স্মারক নং: ৪৬,০০,০০০০.০৪২.১১.০০৬.১৮.১৪২৫ তারিখ: ১৭/০৯/২০২৪ খ্রিঃ এর ছাড়পত্র মোতাবেক হবিগঞ্জ জেলা পরিষদে নিম্নবর্ণিত ০২ (দুই)টি শূন্য পদে ২০১৫ সনের জাতীয় বেতন স্কেল অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সরকার কর্তৃক নির্ধারিত চাকুরির আবেদন ফরমে পুনঃদরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ইতিপূর্বে যারা উক্ত পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

শর্তাবলীঃ

০২। আবেদনকারীকে সরকার কর্তৃক নির্ধারিত ০১ (এক) পাতার চাকুরির আবেদন ফরমে আবেদন করতে হবে। উক্ত আবেদন ফরম জেলা পরিষদ, হবিগঞ্জের ওয়েবসাইট (www.zphabiganj.gov.bd) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) (www.forms.gov.bd) এ পাওয়া যাবে।

০১। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক হতে হবে।

০৩। প্রার্থীর আবেদনপত্রে নিম্নলিখিত তথ্যাদি উল্লেখ থাকতে হবে: (ক) প্রার্থীর নাম (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা (চ) জন্ম তারিখ (ঘ) প্রার্থীর বয়স ২৪/১২/২০২৪ খ্রিঃ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পর্যন্ত চাকুরিতে প্রবেশের বয়স সংক্রান্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন/বিধি কার্যকর হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। (জ) জাতীয়তা (ঝ) শিক্ষাগত যোগ্যতা (ঞ) মোবাইল নম্বর (ট) কোটা (ঠ) অভিজ্ঞতা (যদি থাকে)

০৪। দরখাস্তের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:

(ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (নামাঙ্কিত সীলসহ) সকল পরীক্ষার সনদ এর ফটোকপি।

(খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদা তোলা পাসপোর্ট আকারের ৩ (তিন) কপি ছবি।

গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। (

) প্রার্থীর নিজ এলাকার ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। (ঘ

(৪ ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ।

চ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণের সত্যায়িত সনদ। ( (ছ)

আবেদনপত্রের সাথে ২০০/- টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ এর অনুকূলে জমা দিতে হবে।

(জ) যোগাযোগের ঠিকানাসহ লিখিত ফেরত খাম ৯.৫০ x ৪.৫০ সাইজের এবং ১০ (দশ) টাকার ডাকটিকিট সংযুক্ত করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক সরকার কর্তৃক চাকুরির নির্ধারিত আবেদন ফরম প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ বরাবর আগামী-২৪/১২/২০২৪ ০৫।

খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌছাতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগা হবে না।

০৬। (ক) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে। (গ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের এবং মুক্তিযোদ্ধার সঙ্গে আবেদনকারীর সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র/প্রশাসক ও পৌরসভার কাউন্সিলর কর্তৃক সার্টিফিকেট থাকতে হবে।

(গ) চাকুরিতে নিয়োগের পূর্বে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে এবং উক্ত পুলিশ ভেরিফিকেশন ফরমে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার সম্পর্কিত একটি ঘর/কলাম সংযোজন করতে হবে। পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের তথ্য ও সার্টিফিকেটের তথ্য গরমিল পরিলক্ষিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

০৭। নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটাসহ সরকার নির্ধারিত সকল কোটা সংরক্ষণ করা হবে। সরকার নির্ধারিত কোটায় আবেদনকারী সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সনদপত্র থাকতে হবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে।

০৮। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি উপস্থাপন করতে হবে এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০১ সেট ফটোকপি দাখিল করতে হবে। ০৯। উপজাতিদের ক্ষেত্রে জেলা প্রশাসক/যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক উপজাতি সনদপত্র এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে যথাযথ দপ্তর/বিভাগ/সংস্থা প্রধানের সনদপত্র থাকতে হবে।

১০। চাকুরির শর্তাবলী বেতন/ভাতা/অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে জেলা পরিষদ আইন-২০০০ (সংশোধিত-২০২২) এবং স্থানীয় সরকার (জেলা পরিষদ

কর্মকর্তা/কর্মচারী) চাকুরি বিধিমালা-১৯৯০ এবং সরকার কর্তৃক সময় সময় জারিকৃত নির্দেশাবলী প্রযোজ্য হবে।

১১। নিয়োগের ক্ষেত্রে কোন জটিলতা সৃষ্টি হলে নিয়োগ সংক্রান্ত গঠিত বাছাই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১২। চাকুরিরত প্রার্থীদের তাদের আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অত্রাফিসে দাখিল করতে হবে। কোন অগ্রীম কপি গ্রহণযোগ্য হবে না।

১৩। চাকুরিতে যোগদানের পূর্বে সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফিটনেস সার্টিফিকেট দাখিল করতে হবে। কোন তথ্য গোপন করলে/ভুল তথ্য প্রদান করলে/পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলেও সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৪। আবেদনপত্রসমূহ বাছাইয়ের পর সঠিক পাওয়া গেলে প্রার্থীকে নির্বাচনী পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া

হবে না।

১৫। অসম্পূর্ণ/ত্রুটিযুক্ত/নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না। ১৬। জেলা পরিষদ নিয়োগ কর্তৃপক্ষ প্রয়োজনে কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বা যে কোন/সকল আবেদনপত্র বাতিল করতে পারবেন অথবা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন।

১৭। নিয়োগ সংক্রান্ত তথ্যাদি জেলা পরিষদ এর ওয়েবসাইট www.zphabiganj.gov.bd থেকে জানা যাবে।

(নূরুল ইসলাম) প্রধান নির্বাহী কর্মকর্তা

জেলা পরিষদ, হবিগঞ্জ

ডিজি-১৯০৭/২৪ (১০০৪)

ফোন-০২৯৯৬-৬০৫৯১১

[email protected]

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: যুগান্তর ২৪ নভেম্বর ২০২৪ইং

চাকরি দেবে জেলা পরিষদ কার্যালয় হবিগঞ্জ


এই বিভাগের আরো খবর