তিনি বুধবার বিকেলে বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মী সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আহমদ। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, হেলু মিয়া, বকশি মিছবাউর রহমান মিছবা, মোশাররফ হোসেন বাদশা, নাসির উদ্দিন আহমদ মিঠু, আব্দুল হাফিজ, মনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রমুখ।