বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

আগামীকাল মঙ্গলবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ডেস্ক রিপোর্ট / ১২৫৮ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
আগামীকাল মঙ্গলবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে নানগরের ৬ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরের কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৬ জানুয়ারি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ ই-আরেফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩/১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, আলুরতল, কৃষি ভার্সিটি, গোপালটিলা, নতুন বাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, দলাদলি চা-বাগান, ফোকাস, টিলাগড় ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।


এই বিভাগের আরো খবর