বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

মাধবপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ আহত ৩০

ডেস্ক রিপোর্ট / ১৯৫ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
মাধবপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ আহত ৩০

হবিগঞ্জের মাধবপুরে মাজারের ওরশ পালনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এছাড়া স্থানীয় বিএনপির একটি অফিস ভাঙচুরের অভিযোগও উঠেছে। আহতদের মধ্যে অ্যাডভোকেট সজল (৪২), মোশাহিদ (৪২), সাজু (৩২), সাদেক (৩২), মামুন (২৩), হুদয় (২০), রাহুল (২৫), ইব্রাহিম (৪০), সোহেল (২৫), আবুকালাম (৩০), জামিল চৌধুরি, মনির (২৩), তানবির (২২), সোহানের (২৪) নাম জানা গেছে।

গতকাল রাত ৯টায় উপজেলার বাঘাসুরা ইউপির কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় মাজারের ওরশ পালনের নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি যুবদল নেতা নজরুল বনাম ইউনিয়ন বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সাজিদুর রহমান সজলের পক্ষের দুই গ্রুপের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। এছাড়া স্থানীয় বিএনপি একটি অফিসও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য নুর উদ্দিন হোসেন জানান, দীর্ঘদিন একভাবে ওরশ পালন হয়ে আসছিল। এবার নতুনভাবে পালন করতে চাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আমাদের সালিস এরা কেউই মানেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ওসি আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে মারামারি নিয়ন্ত্রণ করে। বর্তমানে তদন্ত চলছে।


এই বিভাগের আরো খবর