জামিন পেলেন বহুল আলোচিত পরিবহণ শ্রমিক নেতা মো. জাকারিয়া আহমদ। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (চট্ট-৭০৭) সভাপতি।
জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) মধ্যরাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ মদিনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে পুলিশ তাকে আদালতে হাজির করেন। সেখানে আসামির আইনজীবি জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন মঞ্জুর করেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।