মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

বিভিন্ন পদে চাকরি দিচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

ডেস্ক রিপোর্ট / ৬৭০১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৭ মে, ২০২৫
চাকরি দিচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

বিভিন্ন পদে চাকরি দিচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

১। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে:

২। অন্যান্য সুবিধা যেমন বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ধোলাই ভাতা, উৎসব ভাতা, নববর্ষ ভাতা ইত্যাদি প্রতিষ্ঠানের বিধি মোতাবেক প্রদান করা হবে। উল্লেখ্য, চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে শিক্ষা ভাতা, গ্র্যাচুইটি, ভবিষ্য ও কল্যাণ তহবিলের সুবিধাদি প্রদান করা হবে। প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী নির্ধারিত পোশাক এবং বাসা বরাদ্দ দেয়া হবে।

৩। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি এবং যেকোনো তফসিলি ব্যাংকের শাখা হতে ক্রমিক ১ ও ২ এ বর্ণিত প্রার্থীদের জন্য ১,০০০.০০ টাকা, ক্রমিক ৩ ও ৪ এ বর্ণিত প্রার্থীদের জন্য ৭৫০.০০ টাকা, ক্রমিক ৫ এ বর্ণিত প্রার্থীদের জন্য ৭০০.০০ টাকা এবং ক্রমিক ৬ এ বর্ণিত প্রার্থীদের জন্য ৫০০.০০ টাকা MICR পে অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) অধ্যক্ষ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অনুকূলে অথবা দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড জালালাবাদ সেনানিবাস শাখা জেসিপিএসসি ফান্ড হিসাব নম্বর ০০১১০৩২০০০০০৮১ এর অনুকূলে জমা করতঃ জমাস্লিপ প্রেরণ করতে হবে।

৪। আগামী ৩১ মে ২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর ও খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। উক্ত নিয়োগ পরীক্ষা (লিখিত) আগামী ১৪ জুন ২০২৫ তারিখ (শনিবার) সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। এজন্য কোনো প্রকার প্রবেশপত্র এবং টিএ/ডিএ প্রদান করা হবে না।

অধ্যক্ষ

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

জালালাবাদ সেনানিবাস

ফোন নম্বর: ০২৯৯৬৬৪২৭১৭ সামরিক: ০৮২১-২৮৭০৩৪৪ (বর্ধিত-৩১৭০)

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

বিভিন্ন পদে চাকরি দিচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ


এই বিভাগের আরো খবর