মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

দাসপাড়া থেকে দুইজনকে আটক করেছে পুলিশ

ডেস্ক রিপোর্ট / ৪২৩ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
দাসপাড়া থেকে দুইজনকে আটক করেছে পুলিশ

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের সামনে একটি পিকআপে অভিযান পরিচালনা করে ভারতীয় ৫ হাজার ৫১০ পিস ঝশরহ ঝযরহব ক্রিমসহ এই দুইজনকে আটক করে শাহপরাণ থানা পুলিশ।

জব্দ করা পণ্যের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ১২ হাজার ২০০ টাকা বলে জানায় পুলিশ। এছাড়া পিকআপের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়েরের মাধ্যমে আটক ব্যাক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর