বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট / ২৮৪ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৩০ মে, ২০২৫
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু

বাংলাদেশ মাল্টমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে নগরীর জিন্দাবাজার থেকে অনুষ্ঠানিকভাবে সদস্য ফরম বিতরণ শুরু হয়।

এসোসিয়েশনের আহবায়ক মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরানের পরিচালনায় ফরম বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আলমগীর হোসেন, রেজওয়ান আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, মাছুম আহমদ চৌধুরী, বাবর জোয়ারদার, আকমল হোসেন সুমন, রুবেল আহমদ, তারেক আহমদ রাহেল, জাবেদ আহমদ ইমরান, রুবেল মিয়া, সবুজ আহমদ, তৌফিকুর রহমান হাবিব, ইমরান আলী, আব্দুল কাহার, মাজেদ আহমদ চৌধুরী, রাধে মল্লিব তপন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের সময়ের সিইও মো. নুরুল ইসলাম।

এসময় এসোসিয়েশনের আহবায়ক ও সদস্য সচিবসহ কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সদস্য ফরম সংগ্রহের জন্য আগ্রহীদের আহবান জানানো হয়। নব অনুমোদিত কমিটিকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এসোসিয়েশনের সদস্য বৃন্দ।

উল্লেখ্য: গত ২৮ মে বাংলাদেশ মাল্টমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সিলেট বিভাগীয় কমিটি অনুমোদন করে।


এই বিভাগের আরো খবর