বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

তিন ঘন্টায় বৃষ্টিপাত, নগরজুড়ে জলাবদ্ধতা

ডেস্ক রিপোর্ট / ৩১৭ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৩১ মে, ২০২৫
সিলেটসহ ৩ বিভাগে বন্যার শঙ্কা ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’

মৌসুমী বায়ুর প্রভাবে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে সিলেট নগরজুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে নগরজুড়ে জলাবদ্ধতার কারনে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীতে ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সুরমা নদীর পানি সিলেট নগরীতে বিকেল ৩টা পর্যন্ত বিপদসীমার ১৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নগরীর ড্রেন-খাল ও ছড়া উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।

নগরীর আম্বরখানা-বিমানবন্দর প্রধান সড়ক, সিলেট রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়াও নগরীর হাওয়াপাড়া, জালালাবাদ, পাঠানটুলা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, টিলাগড়, মেজরটিলা, শাহপরাণসহ বিভিন্ন এলাকা থেকে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি থেমে যাওয়ায় দ্রুত পানি নামছে। আলিয়া মাদ্রাসা মাঠের মতো দুয়েকটি জায়গা ছাড়া বেশিরভাগ জায়গার পানি নেমে গেছে।’

ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন জলাবদ্ধতার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে একটি কন্ট্রোল রুম গঠন করেছে বলেও জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর