মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সিলেট ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দকে বাংলাদেশ দোকান মালিক সমিতির শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট / ৩৭০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৩১ মে, ২০২৫
সিলেট ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দকে বাংলাদেশ দোকান মালিক সমিতির শুভেচ্ছা

দীর্ঘ দুই যুগপর ৩১ মে (শনিবার) ঐতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন। সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি নেতৃবৃন্দ।

শনিবার (৩১ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, উপদেষ্টা খন্দকার সিপার আহমদ, যুগ্ম মহাসচিব আব্দুল হাদি পাভেল, আলিমুল এহসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো.আজিজুল করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুফতি নেহাল উদ্দিন বলেন, ব্যবসা হচ্ছে অর্থনীতির মূখ্য চালিকা শক্তি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। উন্নত দেশে পৌছাতে হলে অর্থনৈতিক উন্নয়নের কোন বিকল্প নেই। ব্যবসার সাফল্য একটি দেশের প্রবৃদ্ধি, সামগ্রিক টেকসই উন্নয়নে সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, আজকে যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদের এই সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।


এই বিভাগের আরো খবর