সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সকাল ৮টায় সিলেট শাহী ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত

ডেস্ক রিপোর্ট / ১৫৪৭ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৬ জুন, ২০২৫
সকাল ৮টায় সিলেট শাহী ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত

সকাল ৮টায় সিলেট শাহী ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত

মুসলমান ধর্মাবলম্বীদের বছরের পবিত্র দিন ঈদুল ফিতর ও ঈদুল আজহা। নানা জল্পনা-কল্পনার পর বছরে দুইবার এই উৎসব পালন করেন মুলমান ধর্মাবলম্বীরা।আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সিলেট শাহী ঈদগাহ ময়দানে ৭ জুন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।সোমবার (২ জুন) শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মো. কামাল মিয়া কামরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল শনিবার (২৪ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ‍্যে শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির মোতাওয়াল্লি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী শনিবার (৭ জুন) সকাল ৮টায় শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।জামাতের পূর্বে ঈদুল আজহার তাৎপর্য নিয়ে বয়ান দেবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান। নামাজে ইমামতি করবেন ওই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।সূত্র জানায়, সিলেট মহানগরীর ৩৯০টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে খোলা স্থানে ও ঈদগাহে হবে ১৪২টি এবং নগরীর বিভিন্ন মসজিদে ঈদুল আজহার ২৪৮টি জামাত হবে। অন্যদিকে সিলেট জেলায় এবার ঈদুল আজহার জামাত ২ হাজার ৫৫১টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। তারমধ্যে ২ হাজার ২৭৪টি মসজিদে ও ২৭৭টি ঈদগাহে পালিত হবে এই জামাত। সিলেটের বিশ্বনাথ উপজেলায় ২৯৫টি, ওসমানীনগর উপজেলায় ২২৭টি, বালাগঞ্জ উপজেলায় ১৫২টি, গোলাপগঞ্জে ৩১৬টি, ফেঞ্চুগঞ্জে ১৩৮টি, বিয়ানীবাজারে ২১৮টি, জকিগঞ্জে ৩৮৫টি, কানাইঘাটে ২৬৯টি, জৈন্তাপুরে ১৩৭টি, গোয়াইনঘাটে ২৫০টি এবং কোম্পানীগঞ্জে মোট ১৬৪টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জেলা ও মহানগর পুলিশ সূত্র জানায়, এবছর পবিত্র ঈদুল আজহায় সিলেট নগরীতে মোট ৩৯০টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৪২টি ঈদগাহ ও খোলা স্থান এবং ২৪৮টি মসজিদে হবে এই ঈদের জামাত। আর সিলেট জেলায় ২ হাজার ৫৫১টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২ হাজার ২৭৪টি মসজিদে ও ২৭৭টি ঈদগাহে হবে পবিত্র ঈদুল আজহার জামাত।সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে কোরবানী ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বুধবার বিকালে শাহী ঈদগাহ কমিটির সেক্রেটারি মো. কামাল মিয়া কামরান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জামাতের আগে কোরবানীর ঈদের তাৎপর্য বিষয়ক বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান এবং নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৫টা ৪৫ মিনিটে বন্দর বাজার কালেক্টরেট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।অন্যদিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। বিকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারি মুকতাবিস উন নূর।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।এছাড়াও সিলেটের সরকারি আলীয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে জামাতে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।

শাহী ঈদগাহ এলাকায় সাত স্তরের নিরাপত্তার কথা উল্লেখ করে সিলেট মহানগর পুলিশের সিলেট অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও সিলেটে থাকছে পুলিশী চেকপোস্ট, পিকেটিং পার্টি, মোবাইল পার্টি, সাদা পোশাকে পুলিশ মোতায়েন, ট্রাফিক পুলিশসহ ড্রোন ও রুফটপের মাধ্যমে তদারকি করা হবে। পাশাপাশি প্রত্যেকটি ঈদের জামাতের স্থানে নেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। এছাড়া ঈদের দিন শাহী ঈদগাহ এলাকায় থাকবে চার স্তরের নিরাপত্তা। দুই প্রবেশপথে তল্লাশির পাশাপাশি আশপাশ এলাকার সড়কেও থাকবে একাধিক চেকপোস্ট। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


এই বিভাগের আরো খবর