রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

ডেস্ক / ৪৫ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি জমকালো আয়োজনে সামিরাকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

পরে গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। এ সময় উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জা। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্স আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, বাবা-মা তাঁকে বিশ্ব জয় করে আসার অনুপ্রেরণা দিয়েছেন।দেশের মানুষের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চান। তাঁর ভাষায়, ‘আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’


এই বিভাগের আরো খবর