শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাই ডাবল করলেন হৃদয়

স্পোর্টস ডেস্ক / ২১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাই ডাবল করলেন হৃদয়

আন্তর্জাতিক ক্যারিয়ারে তৃতীয় টেস্ট খেলতে নেমেই ডাবল সেঞ্চুরি পেলেন তাওহীদ হৃদয়। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকেই ডাবল করলেন এই ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে এই ঘটনা এবারই প্রথম। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি পেয়েছেন হৃদয়। এর আগে ডাবল সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

হৃদয়ের এই সেঞ্চুরিটা অন্য সবার চেয়ে আলাদা। কারণ হৃদয় তাঁর বেশিরভাগ রানই করেছেন শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে। এই ইনিংসে সর্বশেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মিরাজ। এরপর এখন পর্যন্ত ১৩১ রান করেছেন হৃদয়।

তাওহীদ হৃদয় বলতে গেলে একা বাংলাদেশকে টানলেন। সিলেট টেস্টের তৃতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার সময় হৃদয়ের নামের পাশে ১৯০ রান। সঙ্গে লোয়ার অর্ডার ব্যাটার তাসকিন আহমেদ। সাদমান ইসলাম ইনজুরিতে পড়ায় তাসকিনই কার্যত বাংলাদেশের ইনিংসে শেষ ব্যাটার। আউট হলেই শেষ। সেই তাসকিনকে নিয়েই মহাকাব্যিক এক ডাবল সেঞ্চুরি হাঁকালেন হৃদয়। এক প্রান্ত ধরে ধরে ৩০৪ বলে এই ম্যাজিক ফিগার স্পর্শ করেন ডানহাতি ব্যাটার।

হৃদয়ের ইনিংসে বিরাট অবদান রেখেছেন তাইজুল ইসলাম। দু’জনের ১১৭ রানের জুটিতেই ৩০০ পার করেছিল বাংলাদেশ। কিন্তু সেই জুটির ইতি টানেন জোমেল ওয়ারিকেন। দিনের


এই বিভাগের আরো খবর