সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

বিভিন্ন পদে চাকরি দিচ্ছে পার্কভিউ নার্সিং কলেজ

ডেস্ক রিপোর্ট / ২৭৪৮ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৬ জুন, ২০২৫
বিভিন্ন পদে চাকরি দিচ্ছে পার্কভিউ নার্সিং কলেজ

বিভিন্ন পদে চাকরি দিচ্ছে পার্কভিউ নার্সিং কলেজ

বিএনএমসি ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত পার্কভিউ নার্সিং কলেজ, সিলেট-এ নিম্নলিখিত পদে শিক্ষক নিয়োগ করা হবে।

১/পদের নাম
অধ্যক্ষ
পদ সংখ্যা
০১
বেতন
আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা
বিএনএমসি হতে আরএন কার্ড-এর হালনাগাদ রেজিস্ট্রেশন। মাস্টার্স ইন নার্সিং/এমপিএইচ। পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা
যে কোনো স্বীকৃত নার্সিং কলেজে কমপক্ষে ০৫ (পাঁচ) বছর সহযোগী অধ্যাপক পদে শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নার্সিং বিষয়ে কমপক্ষে ০৫ (পাঁচ) টি পাবলিকেশন থাকতে হবে।
২/পদের নাম
সহকারী অধ্যাপক
পদ সংখ্যা
প্রয়োজন অনুযায়ী
বেতন
আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা
বিএনএমসি হতে আরএন কার্ড-এর হালনাগাদ রেজিস্ট্রেশন। মাস্টার্স ইন নার্সিং/এমপিএইচ। পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা
যে কোনো স্বীকৃত নার্সিং কলেজে কমপক্ষে ০৫ (পাঁচ) বছর প্রভাষক পদে শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৩/পদের নাম
প্রভাষক
পদ সংখ্যা
প্রয়োজন অনুযায়ী
বেতন
আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা
বিএনএমসি হতে আরএন কার্ড-এর হালনাগাদ রেজিস্ট্রেশন। বিএসসি/পোষ্ট বেসিক বিএসসি ইন নার্সিং। মাস্টার্স ইন নার্সিং/এমপিএইচডিগ্রীধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা
যে কোনো স্বীকৃত নার্সিং কলেজে কমপক্ষে ০৫ (পাঁচ) বছর নার্সিং ইন্সট্রাক্টর পদে শিক্ষকতা অথবা নার্সিং সুপারভাইজার পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪/পদের নাম
নার্সিং ইন্সট্রাক্টর
পদ সংখ্যা
প্রয়োজন অনুযায়ী
বেতন
আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা
বিএনএমসি হতে আরএন কার্ড-এর হালনাগাদ রেজিস্ট্রেশন। বিএসসি/পোষ্ট বেসিক বিএসসি ইন নার্সিং।
অভিজ্ঞতা
নার্সিং সুপারভাইজার/সিনিয়র স্টাফ নার্স পদে ০২ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৫/পদের নাম
ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর
পদ সংখ্যা
প্রয়োজন অনুযায়ী
বেতন
আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা
বিএনএমসি রেজিস্টার্ড, নার্সিং বিষয়ে বিএসসি ইন নার্সিং/অভিজ্ঞদের ক্ষেত্রে ডিপ্লোমা প্রযোজ্য।

অভিজ্ঞতা
ক্লিনিক্যাল অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, জাতীয় সনদপত্র, ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ, বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিষ্ট্রেশনের হালনাগাদ কপি ও ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপিসহ আগামী ২৫/০৬/২০২৫ ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে আবেদন পৌছাতে হবে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানানো হবে।

অধ্যক্ষ

পার্কভিউ নার্সিং কলেজ,

মোবাইল: ০১৭২৩-০৩৯৫৯৫, ০১৫৮০-৪৪১০৭৪, ওয়েবসাইট: pnc.edu.bd,

ই-মেইল: [email protected]

ভিআইপি রোড, তেলিহাওর, তালতলা, সিলেট।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন

 বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন


এই বিভাগের আরো খবর