নগরীর দুটি আবাসিক হোটেল থেকে ১০ নারী-পুরুষ আটক
সিলেট মহানগরীর দুটি আবাসিক হোটেলে অনৈতিক কাজরত অবস্থায় ১০ নারী-পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। গত বৃহস্পতিবার বিকেল ও রাতে পৃথক অভিযানে তাদের আটক
করা হয়।বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন ‘আল-তকদির’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ নারী ও ৩ পুরুষকে আটক করে। আটককৃতরা হলেন- নুপুর আক্তার (২৮), রুনা আক্তার (২৭), জলি খাতুন (২১), চম্পা বেগম (৩২), মো. শামিম আহমেদ (২৫), সাজু মিয়া (২৪) ও সুজিত দাস (৫০)। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে।
এছাড়া, ওইদিন রাত সাড়ে ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ‘রজনীগন্ধা আবাসিক হোটেলে’ অভিযান চালিয়ে সেখানেও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ পুরুষ ও ১ নারীকে আটক করে ডিবি পুলিশ। সেখানে আটককৃতরা হলেন আমিনুল ইসলাম (২৮), হোটেল ম্যানেজার বাদশা মিয়া (২৪) ও মর্জিনা আক্তার (২২)। এ ঘটনায় কোতোয়ালী থানায় আরেকটি মামলা হয়।সিলেট মেট্রোপলিটর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।