রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

চাকরি দিচ্ছে সাইবার ট্রাইব্যুনাল, সিলেট এর কার্যালয়

ডেস্ক রিপোর্ট / ২৩১৬ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২২ জুন, ২০২৫
সাইবার ট্রাইব্যুনাল, সিলেট এর কার্যালয়

চাকরি দিচ্ছে সাইবার ট্রাইব্যুনাল, সিলেট এর কার্যালয়

সাইবার ট্রাইব্যুনাল, সিলেট এর নিম্নলিখিত ড্রাইভার পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত যোগ্যতাসম্পন্ন নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

প্রার্থীর স্বহস্তে লিখিত দরখাস্ত আগামী ১০/০৭/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে চেয়ারম্যান, কর্মচারী নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, সাইবার ট্রাইব্যুনাল, সিলেট (চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৫ম তলা) বরাবরে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত ও ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ দরখাস্তসমূহ বাতিল বলে গণ্য হবে।

আবেদনকারীর বয়স আগামী ১০/০৭/২০২৫ খ্রিষ্ঠাব্দ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে সাইবার ট্রাইব্যুনাল, সিলেট এর কার্যালয়

সূত্র: ভোরের ডাক ১৯ জুন ২০২৫ইং


এই বিভাগের আরো খবর