সাউথ এশিয়া রেডিও ক্লাবের মাসিক সভা ও মির শাহ আলমের জন্মদিন পালন
বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেট এর বেতার বিষয়ক মাসিক সভা (জানুয়ারি-২৬) এবং ক্লাবের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক মির শাহ আলম (S21MIR)-এর ৬৫তম জন্মদিন পালন করা হয়েছে।শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) বিকেল পাঁচটায় সিলেট শহরের উপকন্ঠে লাক্কাতুরা চা বাগানে ক্লাবের লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায়ের সভাপতিত্বে জানুয়ারি মাসের সভা এবং কেক কেটে মির শাহ আলম-এর জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেটের সাধারণ সম্পাদক সমিত গঞ্জু, যুগ্ম সম্পাদক অনিকা দাস, সদস্য বিদ্যা প্রকাশ বাক্তী (চঞ্চল), সাথী রানী দাস, সকালমনি দাস, মেঘলা দাস নেহা, বৃষ্টি দাস, তুষার দাস ও অর্থী রায় অনুশ্রী, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- খাঁন চা বাগান ইউনিট, জৈন্তাপুর, সিলেটের সাধারণ সম্পাদক লোচন বাড়াইক, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সদস্য মামুনুর রশিদ প্রমুখ। সভায় ক্লাবের নেতৃবৃন্দ মির শাহ আলম-কে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ূ কামনা করেন। এছাড়া সভায় ২০২৫ সালে লাক্কাতুরা চা বাগান ইউনিট কর্তৃক যেসকল কর্মসূচি পালন করা হয়েছে এবং বিভিন্ন পত্রিকায় ক্লাবের যতগুলো সংবাদ প্রকাশিত হয়েছে তা তুলে ধরা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল পত্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
নিসচার প্রতিনিধি সম্মেলনে সড়ক যোদ্ধার সম্মাননা পেলেন সিলেটের মিশু // জামেয়া নুরীয়া ভার্থখলা মাদ্রাসার মজলিসে শুরা আসহাবে বদর পরিষদের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত // বেগম খালেদা জিয়ার স্মরণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শোক বই খোলা হয়েছে // বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ // চাকরি দিচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) হাই স্কুল, বাগবাড়ি, সিলেট // নাসুমের নৈপুণ্যে নোয়াখালীকে উড়িয়ে দিলো সিলেট