বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সিলেটে মঙ্গলবার কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

মোঃ পাবেল আহমদ / ৫৭৬ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
h

মঙ্গলবার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ টানা ৯ ঘন্টা বন্ধ থাকবে।

ট্রান্সফরমার মেরামত ও সংস্কার এবং সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

তবে সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্দিষ্ট সময়ের আগে যখনই কাজ শেষ হবে তাৎক্ষনিক সরবরাহ চালু হবে।

সাময়িক এ অসুবিধার জন্য তিনি সংশ্লিষ্ট এলাকাগুলোর গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।


এই বিভাগের আরো খবর