বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. বিটু

ডেস্ক / ৭২ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
সাবেক মন্ত্রী সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. বিটু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে দেখতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি চিকিৎসক দলের সঙ্গে হাসপাতালে গিয়ে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি রোগীর বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

এ সময় ডা. বিটু বেগম সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর