বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

চাকরি দিচ্ছে বাংলাদেশ পরিকল্পনা কমিশন

ডেস্ক / ৬৫০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
বাংলাদেশ পরিকল্পনা কমিশন

চাকরি দিচ্ছে বাংলাদেশ পরিকল্পনা কমিশন

কার্যক্রম বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, শেরে-বাংলা নগর, ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন “কার্যক্রম বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ (৩য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পে নিম্নে বর্ণিত শূন্য পদে প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সাকুল্য বেতনে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় (www.mopa.gov.bd) কর্তৃক প্রণীত ফরমে A4 সাইজ কাগজে পূরণপূর্বক স্বাক্ষরসহ প্রকল্প পরিচালক “কার্যক্রম বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ (৩য় সংশোধিত)” শীর্ষক প্রকল্প, ব্লক-৭, কক্ষ নং-৩৪, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, শেরে-বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবরে আবেদন করতে হবে।
আবেদনপত্র আগামী ০৫/০৪/২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি পৌঁছাতে হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে বাংলাদেশ পরিকল্পনা কমিশন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ১৩ মার্চ ২০২৬ইং


এই বিভাগের আরো খবর