বাংলাদেশ ব্যাংক, সিলেট এর তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট এর নিম্নবর্ণিত পদসমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে
আবেদনের শর্তাবলী:
ক) নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান, স্কুল ম্যানেজিং কমিটি, বাংলাদেশ ব্যাংক স্কুল বরাবর আবেদনপত্র আগামী ১৬/০৪/২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে প্রধান শিক্ষক, বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট এর কার্যালয়ে পৌছাতে হবে। খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
খ) আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের সত্যায়িত ফটোকপি জাতীয় ও চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে।
গ) চাকুরীরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
ঘ) প্রধান শিক্ষক, বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট এর অনুকূলে যেকোন তফসিলি ব্যাংক হতে ক্রমিক নং-০১ ও ০২ পদের জন্য ৫০০/-(পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
ঙ) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
চ) কোন ধরণের সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ উপরোক্ত শর্তাবলীর কোন অংশ সংশোধন/সংযোজনসহ যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।
