বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

ডেস্ক / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ৪ অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওইসব এলাকার নৌবন্দরে ২ নম্বর হুশিয়ারি সংকেত জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পরে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর