বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শীঘ্রই আসছে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় রাজপথের লড়াকু একঝাঁক মুখ

মোঃ পাবেল আহমদ / ৯৪ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
শীঘ্রই আসছে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় রাজপথের লড়াকু একঝাঁক মুখ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। আর এই কমিটিকে কেন্দ্র করে এখন চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই বইছে আলোচনার ঝড়। পদপ্রত্যাশী নেতাদের অনুসারীরা ফেসবুক ও অন্যান্য মাধ্যমে নিজ নিজ নেতার যোগ্যতা ও ত্যাগের কথা তুলে ধরে চালাচ্ছেন জোর প্রচারণা। দলের হাইকমান্ডের সুদৃষ্টি পেতে চলছে ব্যাপক লবিং ও তৎপরতা। সিলেটের রাজপথ কাঁপানো বেশ কয়েকজন ছাত্রনেতার নাম এখন মানুষের মুখে মুখে। জেলা ও মহানগর উভয় ইউনিটের গুরুত্বপূর্ণ পদের জন্য একাধিক যোগ্য প্রার্থী দৌড়ঝাঁপে রয়েছেন।

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদের জন্য আলোচনায় রয়েছেন আব্দুস সামাদ লষ্কর মুনিম, রুবেল ইসলাম, আজহার আলী অনিক, আবুল হোসেন, শহীদুল ইসলাম অপু, আল আমিন, জহিরুল ইসলাম আলাল, আফজাল হোসেন, জয়নাল আবেদীন রাহেল, মাহবুব হোসেন, জুনেদ আহমেদ রাফি, তানবীর আহমদ খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মুর্শেদ, শিহাব উদ্দিন, আকিরুল ইসলাম জিসান, শাহান আল মাহমুদ, জাবেদুর রহমান, মাহমুদুল হাসান সাগর, আবু সাঈদ মো: সাকিবসহ একঝাঁক তরুণ ছাত্রনেতা।

নতুন কমিটিতে নিজেদের পছন্দের নেতাদের দেখতে মুখিয়ে আছেন তৃণমূলের কর্মীরা। ফেসবুকের নিউজফিড দখল করে রেখেছেন প্রার্থীরা। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে কার কী ভূমিকা ছিল, কে কতবার কারাবরণ করেছেন—তার খতিয়ান তুলে ধরছেন কর্মীরা।

সাধারণ নেতাকর্মীদের মতে, বিগত দিনের রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী এবং মেধাবী নেতৃত্ব নির্বাচন করলে ছাত্রদল আরও শক্তিশালী হবে। বিশেষ করে যারা হামলা-মামলা উপেক্ষা করে সংগঠনকে ধরে রেখেছেন, তাদেরই যেন মূল্যায়ন করা হয় এমনটাই প্রত্যাশা তৃণমূলের।
দলের নীতি-নির্ধারণী পর্যায় থেকে আভাস পাওয়া গেছে, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতার বিচারে একটি শক্তিশালী কমিটি উপহার দেওয়া হবে, যা আগামী দিনে সিলেটের ছাত্র রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার করবে


এই বিভাগের আরো খবর