রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সিলেটে মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের উপদেষ্টা শাহ্ দুলালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি / ১৩৭ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
Oplus_131072

সিলেটে মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের উপদেষ্টা শাহ্ দুলালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


সিলেট জেলা মটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-২৬২৪)-এর সম্মানিত উপদেষ্টা শাহ্ দুলালের প্রবাস যাত্রা উপলক্ষে এক বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় কদমতলীস্থ সংগঠনের জেলা কার্যালয়ে জেলা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সভাপতি মোঃ এমাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয়ের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত দুই উপদেষ্টা ফারুক আহমদ ও অজিত রায় ভজন।​অনুষ্ঠানে বক্তারা বিদায়ী উপদেষ্টা শাহ্ দুলালের অবদানের কথা স্মরণ করে তার প্রবাস জীবনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ​সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন:
​কার্যকরী সভাপতি: মাসুম আলম
​সহ-সভাপতি: (১নং) মোঃ তাজউদ্দিন ও (২নং) আব্দুর রাকিব

​যুগ্ম সম্পাদক: জুয়েল আহমদ ​কোষাধ্যক্ষ: লিটন আহমদ​ আইন বিষয়ক সম্পাদক: এম,এল,এ শাহীন ​শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: লায়েক আহমদ ​কার্যকরী পরিষদ সদস্য: স্বপন আলী ​আঞ্চলিক ও শাখা নেতৃবৃন্দ: কুমারগাঁও আঞ্চলিক শাখার সাবেক সভাপতি আজাদ নুর, কেন্দ্রীয় বাস টার্মিনাল শাখার সাবেক সভাপতি এপলু বক্স, ফেঞ্চুগঞ্জ রোড শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান এবং কদমতলী টার্মিনাল শাখার সদস্য জুনেদ আহমদ প্রমুখ।

​সভার শেষ পর্যায়ে সিলেট জেলা কমিটির পক্ষ থেকে প্রবাসযাত্রী ও সম্মানিত উপদেষ্টা শাহ্ দুলালের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মেকানিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর