রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সিলেটে স্কুলছাত্রী অপহরণ, গৃহশিক্ষক গ্রেফতার

বিজ্ঞপ্তি / ১২৭ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
Oplus_131072

সিলেটে স্কুলছাত্রী অপহরণ, গৃহশিক্ষক গ্রেফতার

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে প্রেমের ফাঁদে ফেলে ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে তার গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত অন্তর খাঁনকে (২৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্তর খাঁন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার এড়ালিয়া পাড়ার আজাদ খাঁনের ছেলে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে র‌্যাব বিষয়টি নিশ্চিত করে। পরে মোগলাবাজার থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

র‌্যাব সূত্রে জানা গেছে, অপহৃত ছাত্রী মোগলাবাজার থানার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ২১ মে সকালে স্কুলে যাওয়ার পর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পারেন, ছাত্রীর গৃহশিক্ষক অন্তর খাঁন প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে তাকে স্থানীয় কলাবাগান বাজার এলাকা থেকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব-৯ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করে। উদ্ধারকৃত ছাত্রীকে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 


এই বিভাগের আরো খবর