রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে আল-আমিন নার্সিং কলেজ

ডেস্ক রিপোর্ট / ২৩৩৬ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
Oplus_0

চাকরি দিচ্ছে আল-আমিন নার্সিং কলেজ

আল-আমিন নার্সিং কলেজ, সিলেট-এ নিম্নেবর্ণিত বিভাগে উল্লেখিত পদে নিয়োগের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে।

আগ্রহী প্রার্থীগন আগামী ২০/০৬/২০২৬ইং তারিখ বেলা ৩ ঘটিকার মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবরে আবেদনপত্র ডাকযোগে/সরাসরি প্রেরণ করতে হবে।
আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, হালনাগাদ বিএনএমসি স্টাফ রেজিস্ট্রেশন ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি এবং স্বীকৃত জার্নালে প্রকাশিত পাবলিকেশনের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি ছবিসহ পূর্ণ জীবন বৃত্তান্ত দাখিল করতে হবে।
অত্র প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/শিক্ষিকাবৃন্দ পদোন্নতি/চাকুরী নিয়মিতকরনের লক্ষ্যে আবেদন করতে পারবেন ।
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানানো হবে বিধায় আবেদনপত্রে অবশ্যই যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সাক্ষাৎকার গ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিত যে কোন আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
ব্যবস্থাপনা পরিচালক আল-আমিন নার্সিং কলেজ প্লট-১২, ব্লক-ই, মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট।
ই-মেইল : alaminnursingcollege@ gmail.com

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক শুভ প্রতিদিন ১৮ জুন ২০২৬ইং

চাকরি দিচ্ছে আল-আমিন নার্সিং কলেজ


এই বিভাগের আরো খবর