গোয়াইনঘাটের আব্দুল গফুর মডেল কিন্ডারগার্টেনের ১২ শিক্ষার্থী পেল বৃত্তি, আনন্দে শিক্ষক-অভিভাবক
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মনরতল বাজার সংলগ্ন অবস্থিত আব্দুল গফুর মডেল কিন্ডারগার্টেনের ১২ জন শিক্ষার্থী। বিভিন্ন শ্রেণিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা ট্যালেন্টপুল, জেনারেল গ্রেড ও স্পেশাল গ্রেড বৃত্তি অর্জন করেছে। একসঙ্গে ১২ জন শিক্ষার্থীর বৃত্তি লাভের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (রেজিস্ট্রেশন নম্বর: S-1028/98)-এর অধীনে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় আব্দুল গফুর মডেল কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখে।
গত ১৫ নভেম্বর ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের নার্সারি, প্রথম, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষার কেন্দ্র ছিল সোনারহাট উচ্চ বিদ্যালয়ে । কেন্দ্রটিতে পশ্চিম জাফলং অঞ্চলের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, নার্সারি শ্রেণি থেকে ছয়জন, প্রথম শ্রেণি থেকে দুইজন, চতুর্থ শ্রেণি থেকে একজন এবং পঞ্চম শ্রেণি থেকে তিনজন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা:
নার্সারি শ্রেণি: ১. মোহাম্মদ আলী — ট্যালেন্টপুল বৃত্তি ২. হাফিজুর রহমান — ট্যালেন্টপুল বৃত্তি ৩. তানভির হুসেন তালহা — জেনারেল গ্রেড বৃত্তি ৪. ফাওজিয়া জান্নাত অমি — স্পেশাল গ্রেড বৃত্তি ৫. পার্থ রবি দাস — স্পেশাল গ্রেড বৃত্তি ৬. মেহেদী আল মারজান — স্পেশাল গ্রেড বৃত্তি প্রথম শ্রেণি: ৭. তাসপিয়া তাঞ্জিম তাহিয়া — ট্যালেন্টপুল বৃত্তি ৮. আব্দুল্লাহ বিন সালেহ — স্পেশাল গ্রেড বৃত্তিচতুর্থ শ্রেণি: ৯. সাহাদাৎ হোসাইন রাব্বি — স্পেশাল গ্রেড বৃত্তি পঞ্চম শ্রেণি: ১০. অন্যনা রানি দাস সিমানা — স্পেশাল গ্রেড বৃত্তি ১১. ফজলে শুভ — স্পেশাল গ্রেড বৃত্তি ১২. সজিব আহমদ — স্পেশাল গ্রেড বৃত্তি বিশেষ করে চতুর্থ শ্রেণিতে বিদ্যালয়ের একমাত্র অংশগ্রহণকারী শিক্ষার্থী সাহাদাৎ হোসাইন রাব্বি স্পেশাল গ্রেড বৃত্তি অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে।
বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় ২৫ নভেম্বর ২০২৬ তারিখে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করা হয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফলাফল এই সাফল্য। শিশুদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিভাবকরাও সন্তানদের এ অর্জনে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করলে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের অনুপ্রেরণা তৈরি হয়। আব্দুল গফুর মডেল কিন্ডারগার্টেনের ১২ শিক্ষার্থীর এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের মেধার বিকাশে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেন, এ অর্জনের ধারাবাহিকতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা ও বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করে বিদ্যালয় ও গোয়াইনঘাট উপজেলার সুনাম বয়ে আনবে।