বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

হামের উপসর্গে আরও ২ মৃত্যু

ডেস্ক / ৩ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
হাম-উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০২৫

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।

বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫৬৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ২২৫, চট্টগ্রামে ১২৯, ময়মনসিংহে ৯৬, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৩ এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬০ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৪৬৪, চট্টগ্রামে ২৩১, বরিশালে ১৪৮, সিলেটে ১৪৫, খুলনায় ১১০, ময়মনসিংহে ৮৮, রাজশাহীতে ৪৭ এবং রংপুরে ২৭ জন রয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন।


এই বিভাগের আরো খবর