সিলেটে আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে
প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে বিশাল মিছিল
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের’ অভিযোগ এনে এর প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠ থেকে এই মিছিলটি শুরু হয়।বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আলীয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়।আয়োজকদের দাবি অনুযায়ী, মিছিলটি শুরু হওয়ার পর এর ব্যাপ্তি নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু করে জিন্দাবাজার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।বিক্ষোভ মিছিলে শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক এবং কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।এছাড়াও জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ। মিছিল চলাকালে নেতাকর্মীরা দেশের চলমান পরিস্থিতি ও কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। পরে মিছিলটি রেজিস্ট্রারি মাঠের সমাবেশে দিকে রওয়ানা হয়।